ভিডিও এডিটিংয়ে আর কাটাকুটি নয়: লেখা মুছে দিলেই কেটে যায় অডিও-ভিডিওর অংশ
পডকাস্ট বা ভিডিওর অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে গিয়ে টাইমলাইনে টানাটানি করতে হয় না। ডেসক্রিপ্ট (Descript) নামের এই সফটওয়্যার প্রথমে কথাগুলো লেখায় রূপান্তর করে, তারপর লেখার অংশ মুছে দিলেই সেই অংশ অডিও ও ভিডিও থেকে বাদ পড়ে যায়।