এআই এজেন্ট: চ্যাটবট যখন নিজে সিদ্ধান্ত নিয়ে কম্পিউটার পরিচালনা করতে শুরু করে
এআই এজেন্ট কেবল চ্যাট স্ক্রিনে প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারকারীর নির্দেশে নিজে তথ্য অনুসন্ধান, সফটওয়্যার পরিচালনা ও স্বায়ত্তশাসিত কাজ সম্পন্ন করে। এটি লক্ষ্যকে বিভিন্ন ধাপে ভাগ করে ব্রাউজার ও টুলের মাধ্যমে কাজ চালায়, তবে মানুষের তদারকি ছাড়া ভুল সিদ্ধান্ত ও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে। জেনে নিন এআই এজেন্টের কাজের ধাপ, অন্তর্নিহিত ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের সুরক্ষা বিধি।